• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে সেনাবাহিনী ও প্রশাসনের অভিযানে ভেজাল কসমেটিক্স কারখানা সিলগালা, মালিক আটক

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের জোরদিঘিরপাড় এলাকায় ভেজাল ও অবৈধ কসমেটিক্স উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিক্স, উৎপাদন যন্ত্রপাতি ও প্যাকেজিং উপকরণ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের ১৯ বীর ইউনিটের সদস্যরা, জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে। অভিযান চলাকালে কারখানার মালিক মো. ইয়াছিন (৩৫) কে আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫০০ অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২০০ কিউট গ্লিসারিন, ৮০০ জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২০০ হোয়াইট বিউটি ক্রিম, ৬৫০ বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪০০ গৌরী ক্রিম, ৮০০ লতা হারবাল ক্রিম, ১ হাজার ২০০ অরেঞ্জ হেয়ার অয়েল, ৪৫০ বোতল হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজার ও ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদী।

এছাড়া উদ্ধার করা হয় একটি ক্রিম উৎপাদনের মেশিন, ৫ হাজার খালি বোতল ও প্যাকেট এবং ৭০০ লিটার তেল ভর্তি ড্রাম। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

আটক ইয়াছিন প্রায় ১৫ বছর ধরে ওই ভাড়াবাসায় থাকলেও গত এক বছর ধরে গোপনে অবৈধভাবে এই কারখানাটি পরিচালনা করছিলেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা