• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী
নিহত, আহত-১

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া
এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ
ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে
১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), পিতা আনোয়ার হোসেন, হাবিল (২২),
পিতা হাশেম এবং কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায়
চিকিৎসাধীন আছেন। সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া
গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি
ফিরছিলেন। এসময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের
সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি
অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল
মারা যান। স্থানীয়রা আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল
ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর
পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি
নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার
তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও
একজনের মৃত্যু হয়। মরদেহ থানায় আনা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা