• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৪ দুষ্কৃতিকারী ও ড্রেজার আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযান

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় কোস্ট গার্ড এক বিশেষ অভিযান চালিয়ে ৪ জন দুষ্কৃতিকারী এবং ১টি ড্রেজার আটক করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ইমামপুর ষোলআনি এলাকায় মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়।

জব্দকৃত ড্রেজার ও আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া নৌ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধের মাধ্যমে স্থানীয় জনগণের বসতভিটা এবং ফসলি জমি রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা