• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধে আধঘণ্টা যান চলাচল বন্ধ, ৫ কিলোমিটার যানজট

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বিকেলে শ্রীনগর উপজেলার ডাক বাংলা মোড় থেকে একটি মিছিল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়িতে ঢাকা মুখী লেনে মিছিলকারীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই লেনেই প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুর রহমানের নির্দেশে এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।
প্রথমে ঢাকা মুখী লেনে ১৫ মিনিট এবং পরে মাওয়া মুখী লেনে প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করা হয়। এতে উপদেষ্টা সজিব ভূইয়ার গাড়ি বহরও যানজটে আটকে পড়ে। পরে প্রশাসনের অনুরোধে নেতারা অবরোধ প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, গতকাল রাতে রাজধানীর আল-রাজি টাওয়ারের সামনে নূরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। এরই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা সভাপতি আহসান হাবীব শ্যামল, সহ-সভাপতি মো. রিপন শেখ ও ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক মো. রাসেল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক মো. সামাদ, অর্ধ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, যুব অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ইথেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রাফিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা