• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

একটি গোষ্ঠী তালবাহানা করে ফ্যাসিবাদকে উৎসাহিত করছে- মীর সরফত আলী সপু

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

একটি গোষ্ঠী তালবাহানা করে ফ্যাসিবাদকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ মন্তব্য করেন তিনি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মীর সরফত আলী সপু আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে আছে। তারা অধীর আগ্রহে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তবে ফ্যাসিস্ট  আমলে সংঘটিত নির্যাতন-অত্যাচার ও দমন-পীড়নের বিচার বাংলার মাটিতেই হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকি।

সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বাবায়ক মাসুদ রানা ফাহিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরেন,  আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সদস্য মতি, বাবু, মুন্সিগঞ্জ জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক লিমন, মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চ সভাপতি বুলেট, সিরাজদিখান উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমন,  সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূইয়া, সিরাজদিখান উপজেলা তাতি দলের আহবায়ক শাহ আলম হাওলাদার, সদস্য সচিব সজীব, শ্রীনগর  উপজেলা তাঁতি দলের সভাপতি সিরাজ হাওলাদার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মেম্বর,  সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক, কেয়াইন ইউনিয়ন  ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল আলী, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক ফাহিম,মালখানগর ডিগ্রী  কলেজের সভাপতি আকাশ, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের  সাধারণ সম্পাদক অনিক, বাসাইল ইউনিয়ন ছাত্রদল নেতা ফাহিম, আকাশ, আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলসহ যোগ দেন। ব্যানার-ফেস্টুনে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা