• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ সুপারের প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
বিকেল ৩টায় জেলা, উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি ও
সাধারণ স¤পাদকদের নিয়ে জেলা পুলিশ এ সভার আয়োজন করা হয়। সভায়
সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলাম সরকার। সভা সঞ্চালনা
করেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল।
সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন মোদক,
আহ্বায়ক কমিটির সদস্য অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন
পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের
সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ
স¤পাদক খোকন পোদ্দার, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ
স¤পাদক অধীর দত্ত, টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব
ঘোষ ও সাধারণ স¤পাদক পরিতোষ ঘোষ, গজারিয়া উপজেলা পূজা উদযাপন
পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী ও সাধারণ স¤পাদক প্রদীপ রাজবংশী,
সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস ও
সাধারণ স¤পাদক জ্ঞানদীপ ঘোষ এবং মীরকাদিম পৌরসভার পূজা উদযাপন
পরিষদের সাধারণ স¤পাদক ওমা শঙ্কর সরকার। এছাড়া সভায় উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ছয়টি উপজেলার সাতটি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) বৃন্দ।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন
বিষয়ে তাদের সমস্যা ও সুবিধার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।
সভাপতি তাদের বক্তব্য শুনে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও
নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সবকিছু করতে প্রস্তুত
আছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক
যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব
সৃষ্টি ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সেজন্য অনলাইন

মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে। মোতায়েনকৃত পুলিশ ও
আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠে
কাজ করবে। প্রত্যেকটি পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে
হবে। এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা
কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা