• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

সিরাজদিখানে মাদরাসার ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসুস্থ ব্যক্তির মান্নতে গরু জবাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হওয়া ঘটনা ঘটেছে।নিহত ইশতিয়াক জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে।

 

বুধবার ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে খান মঞ্জিলের পঞ্চম তলায় ওমর বিন খাত্তাব (রাঃ) মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) মান্নতের গরু মাদরাসায় দান করেন। ওই গরুটি ছয়তলায় নিয়ে জবাই করা হয়। পরে মাংস কাটার সময় টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সংবাদ পেয়ে মাদ্রাসার ছাত্রের বাবা-মা সহ নিকট আত্মীয়-স্বজন এসে শ্রীনগরের সুন্দারদিয়া গ্রামে নিজ বাড়ীতে নিয়ে যায়।পরে বিন খাত্তাব (রাঃ) মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) পিতা মৃত মোসলেম উদ্দিন সাং দক্ষিণ ফুকরা থানা কাশিয়ানী জেলা গোপালগঞ্জ ও তার ছেলে আহমাদুল্লাহ (২৫) নিহতের বাড়িত খোঁজখবর নিতে গেলে নিহতের আত্মীয়-স্বজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.আবু বকর ছিদ্দিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা