• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ টন ইলিশ

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গে চাহিদা মেটাতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গতবারের তুলনায় এবার রপ্তানির পরিমাণ অর্ধেক। গত বছর সর্বশেষ অনুমতি দেওয়া হয়েছিল ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির জন্য, আর এ বছর সেই পরিমাণ কমিয়ে আনা হয়েছে ১ হাজার ২০০ টনে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে কেবল হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। এ সময় ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং বিক্রয় চুক্তিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। অনুমতি অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া সাব-কন্ট্রাক্টের মাধ্যমে রপ্তানিও করা নিষিদ্ধ। শর্ত অনুযায়ী সরকার প্রয়োজনে যেকোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা