• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জাপানে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল “মানবতার কল্যাণই ইসলামের প্রকৃত শিক্ষা”

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জাপানে আয়োজিত এক ইসলামিক আলোচনায় বক্তৃতা করতে গিয়ে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, “ইসলামে আদর্শ গুণাবলীর মানুষ হওয়াই মূল শিক্ষা। মানবতার কল্যাণে কাজ করাই ইসলামের প্রকৃত বার্তা।”

১৪ সেপ্টেম্বর রোববার টোকিওর ওতা সিটি কামাতা সিভিক হলে জাপান মুসলিম কমিউনিটি আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, “আমিও আপনাদের মতো জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই আলোচনায় যোগ দিয়েছি।”

আলোচনায় ড. আজহারী কোরআন ও হাদিসের আলোকে শান্তি, ভ্রাতৃত্ব, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন। তিনি আগামী প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

এ সময় তিনি আদর্শ জীবন গড়ে তুলতে সাতটি মূল বিষয় তুলে ধরেন— সালাম দেওয়ার অগ্রাধিকার, সুন্দর ব্যবহার ও দাওয়াত, প্রাইভেসি রক্ষা, বিচ্ছেদ হলে মিলিয়ে দেওয়া, সত্য-মিথ্যা যাচাই, আমানতের খেয়ানত না করা এবং ওয়াদা পূরণ।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলিম এবং তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশ্নোত্তর পর্বে তিনি ধর্মীয়, পারিবারিক ও সামাজিক নানা বিষয়ে দিকনির্দেশনা দেন। আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান জাপানে ইসলামিক সংস্কৃতি বিস্তার ও মুসলিম কমিউনিটির ঐক্য জোরদারে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা