• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সিগঞ্জে খাল ভরাট করে নালা নির্মাণ, জলাবদ্ধতায় ভুগছে শহরবাসী

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি ঐতিহ্যবাহী খাল দখল ও ভরাটের কারণে বর্তমানে ডোবায় পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে খালটি পাঁচঘরিয়াকান্দি ও মুন্সিরহাট হয়ে রজতরেখা নদীতে মিলেছে। একসময় খালটির প্রস্থ ছিল ৩০–৪০ ফুট, যেখানে বড় নৌকাও চলাচল করত। খালপাড়ের মানুষ জানাচ্ছেন, একসময় রান্না, গোসলসহ নানা কাজে এর পানি ব্যবহার হতো এবং বর্ষায় শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এ খাল।

তবে ধীরে ধীরে দখল, ভরাট ও দূষণে খালের অস্তিত্ব হারিয়ে যায়। পৌরসভার সিদ্ধান্তে গত সরকারের আমলে খালের ওপর প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে ১৫০ মিটার দীর্ঘ আরসিসি নালা নির্মাণ করা হয়। এতে খালের প্রাকৃতিক প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসানের বাড়ি রক্ষার জন্যই এ নালা নির্মাণ করা হয়। বর্তমানে নালার পাশের জমি ভরাট করে নতুন নতুন বহুতল ভবনও তৈরি হচ্ছে।

এদিকে, খাল ভরাটের ফলে শহরে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। সুপারমার্কেট, ফার্নিচারপট্টি, বাজার, হাসপাতাল ও থানা সড়ক—সবখানেই বর্ষায় হাঁটুসমান পানি জমে থাকে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মজিবুর রহমান বলেন, খাল ভরাট করে নালা নির্মাণ একেবারেই অযৌক্তিক, আত্মঘাতী ও পরিবেশবিরোধী সিদ্ধান্ত। খালকে প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা হিসেবেই রাখা উচিত ছিল।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা