• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে জমি সংক্রান্ত পর্ব শত্রুতার জেরে হামলা,আহত ২

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সী গঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত দীর্ঘদিনের পর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে মোঃ বাদশা মিয়া (৩৫)আশোক আলী (২২) নামের ২ জনকে আহত করার ঘটনা ঘটেছে।

গত ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামে এ ঘটনা ঘটে।এবিষয়ে আহত মোঃ বাদশা মিয়া (৩৫) ৪ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,জমি জমা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আসামীরা বাদীর পরিবারের লোকজনদের ক্ষতিসাধন সহ মারধর করার পায়তারা করে আসতেছিলো। এরই ধারাবাহিকতায় বিবাদীগন  গত ২২ সেপ্টেম্বর বেলা অনুমান সাড়ে ১১ টার দিকে  বালুরচর ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামে বাদীর বসত বাড়ীতে বিবাদীগনের বসত বাড়ীর বৃষ্টি পানি গিয়ে বাদীর বিল্ডিং ঘরের মাটি ভেঙ্গে যায় এ কথা বিবাদীগন কে জানালে কথা কাটাকাটি হয়। বিবাদীগন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন বাদী ও ছোট ভাই আশোক আলীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মোঃ বাদশা মিয়ার বাম পাশের চোখে মারাত্মক ভাবে জখম করে ও শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে তখন তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করেন।এবিষয়ে অভিযুক্ত আবুল কালাম (৬০) জানান, বৃষ্টির পানি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হইছে তাই আমি গিয়ে তাদের মিলমিশ করে দিয়েছি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা