• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সিগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াস শেখ (৬০) নামের এক বৃদ্ধকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার মাথা থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে। আহত ইলিয়াস শাখারীবাজার গ্রামের ভুইয়াবাড়ি এলাকার লাল মিয়া শেখের ছেলে। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এবং তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

ইলিয়াসের মেয়ে বিথি আক্তার অভিযোগ করে জানান, তার বাবার নামে থাকা জমি দখল করতে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছে। এজন্য তাকে প্রায়ই মারধর করা হতো। বৃহস্পতিবার রাতে হঠাৎ শরীরে আগুন নিয়ে দরজায় ছুটে এসে বাবার জীবন বাঁচাতে তারা পানি ঢেলে দ্রুত হাসপাতালে নেন।

তিনি আরও জানান, দগ্ধ অবস্থায় তার বাবা বলেছেন, গামছা পরিহিত একজন ব্যক্তি আগুন দেয়। তবে তিনি কারও নাম শনাক্ত করতে পারেননি। স্থানীয়রা জানিয়েছেন, রাতের সময় ইলিয়াস তার জমিতে সাইনবোর্ড টানাতে গিয়েছিলেন।

হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা