• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে বসতবাড়ির সামনে মাদকসেবন নিষেধ করায় হামলা ভাংচুর, আহত ৫

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

শ্রীনগরে বসতবাড়ির সামনে একজনকে মাদক সেবন করতে নিষেধ করাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও পাকাব্রিজ সংলগ্ন একটি বসতবাড়িতে এঘটনা ঘটে। হামলায় এক বৃদ্ধা নারীসহ অন্তত ৫ জন আহত হয়। হামলায় আহত আনোয়ার হোসেনের স্ত্রী রওশন আরা বেগম (৬০) তার দুই পুত্র সজিব তালুকদার (৩৫), রাজিব তালুকদার (৩৭), প্রতিবেশী নুরু মোড়লের ছেলে সোহেল মোড়ল (৩৮) ও পার্শ্ববর্তী ভাংঙ্গারীর দোকানী মো. রুবেলকে (৩০) উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত পার্শ্ববর্তী জগন্নাথপট্রির আনোয়ার শেখের ছেলে মোহন শেখ (৩৪), জসিম মোড়লের ছেলে নাসির (২৮), পূর্ব-কাঁঠাল বাড়ির আমজাদ মাদবরের ছেলে কৌশিক (২৮), রিপন মাদবরের ছেলে লিশান মাদবর (২৪), জগন্নাথপট্রির লরেন্সের (১৫) বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে
পাকাব্রিজের পাশে মাসুদের চা ও মুদি দোকানের পিছনে সজিবদের বসতবাড়ির গলিতে মাদক
সেবক করছিল এক তরুণ। বিষয়টি দেখতে পেয়ে সজিব তাকে নিষেধ করে। তার কিছুক্ষণ পর
মোহন শেখ ও কৌশিকের নেতৃত্বে ১২-১৫ জনের একটি গ্রæপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজিবদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এঘটনার পর হামলাকারীরা এলাকায় দিনে ও রাতে মোটরসাইকেল মহড়া দেয়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পার্শ্ববর্তী ভাংঙ্গারীর দোকানী মো. রুবেল বলেন, বসত বাড়ির চিপায় এক তরুণের মাদক সেবন নিষেধ করায় হামলার ঘটনা ঘটে। আরেক দোকানী মো. মাসুদ শেখ বলেন, বিষয়টি অতিদুঃজনক। জগন্নাথপট্রি থেকে দল বেঁধে এসে অতর্কিত হামলা চালায়। টিনের বেড়া কুপিয়ে ও
পিটিয়ে ভাঙ্গছিল। নিষেধ করলে আমার দোকানের মালামাল ফেলে দেয় হামলাকারীরা। সজিবের বৃদ্ধা মা রওশন আরা বলেন, অভিযুক্তরা অবৈধভাবে বাড়িতে ঢুকে ঘর ও আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। মো. সজিব তালুকদার বলেন, লরেন্স নামে এক তরুণকে আমার বসতঘরে পিছনে মাদক সেবন করতে দেখে সুন্দরভাবে বুঝিয়ে নিষেধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে চলে যায়। কিছুক্ষণ পর মোহন ও কৌশিক লোকজন নিয়ে বসত বাড়িতে ভাংচুর চালায়। বাঁধা দিলে আমাদেরকে মারধর করে। এ বিষয়ে জানতে মোহন শেখ ও কৌশিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা