• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা স্থগিত, নতুন প্রজ্ঞাপন আসছে রোববার

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন রোববার জারি করা হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন।

যদিও সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্টভাবে জানা যায়নি, সংশ্লিষ্ট সূত্র জানায় যে বিমানবন্দরটির অবকাঠামোগত কিছু কাজ এখনো শেষ হয়নি। রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হলেও ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণ এখনো অসম্পূর্ণ।

উল্লেখ্য, ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। এর পর রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়।

এদিকে, আন্তর্জাতিক মর্যাদা ঘোষণার পরও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করার আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যে ফ্লাইট চললেও কক্সবাজার থেকে ফ্লাইট চালানোকে এখনই লাভজনক মনে করছে না সংস্থাগুলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা হয়ে কলকাতাগামী ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা স্থগিত হওয়ায় সেই উদ্যোগও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা