• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শ্রীনগরে র‍্যাব ও পুলিশের ছদ্মবেশে ডাকাতির অভিযোগ: অভিযুক্তরা গ্রেফতার

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বাঘড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ১৭ অক্টোবর দুপুর সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলে বাঘড়া বাজারের কাছে ছয়জনের একটি দল র‍্যাব, সেনা ও পুলিশের পরিচয় দিয়ে ইলিশ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা এবং মাছ ছিনিয়ে নেয়। এই সময় মতিন, আওলাদ ও সুজন বেপারীর কাছ থেকে প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা ডাকাতি করার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শ্রীনগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে থানায় নিয়ে যান। পরে আরও এক অভিযুক্ত আনোয়ারকে শনাক্ত করে জেলহাজতে পাঠানো হয়।

সফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, প্রতারক চক্র আদালতের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় মুক্তি পেয়ে আবারও বড় ধরনের ডাকাতিতে জড়াচ্ছে। তিনি পুলিশের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা