• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মধুপুরে বাঁশ-বেত শিল্পে স্বনির্ভরতা, বিদেশে যাচ্ছে স্থানীয় পণ্য

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মনিপাড়া গ্রামে শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাঁশ ও বেতের কুটিরশিল্প। গ্রামের প্রায় ৮০টি পরিবার এ পেশার সঙ্গে যুক্ত, যেখানে অন্তত সাড়ে চার শতাধিক নারী-পুরুষ শ্রমিক কাজ করেন।

গ্রামজুড়ে এখন বাঁশ-বেতের শো-পিস, ঝুড়ি, বাস্কেট, আয়নার ফ্রেম, ঝাড়বাতি, মোড়া, ফুলের টবসহ নানা নকশার পণ্য তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। এখানকার পণ্য ঢাকার এলিফ্যান্ট রোড ও ইস্কাটনের দোকানগুলোতে বিক্রি হয়, যেখান থেকে এগুলো রপ্তানি হচ্ছে জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে।

মেসার্স মধুপুর কুটিরশিল্পের মালিক সুভাষ দাস জানান, দেশীয় ব্র্যান্ডগুলো তাদের কাছ থেকে নিয়মিত পণ্য ক্রয় করে। বর্তমানে তার কারখানায় ৬০ জনেরও বেশি শ্রমিক কাজ করছেন, যাদের মাসিক বেতন ন্যূনতম ১২ হাজার টাকা। তিনি বলেন, “বিদেশি ক্রেতাদের অর্ডার প্রচুর, কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকায় সব চাহিদা পূরণ করা যায় না। সরকার যদি সহজ শর্তে ঋণ দেয়, তাহলে এই শিল্প আরও বিকশিত হবে।”

দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত পুষ্প রানী দাস বলেন, “আমি প্রায় ৫০ বছর ধরে বেতের কাজ করছি। এখন আমার ছেলে-মেয়ে ও ছেলের বউও এই পেশায় জড়িত। সংসারের কাজের পাশাপাশি আমরা সবাই মিলে পণ্য তৈরি করি।”

বিসিক মুন্সীগঞ্জ কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, “আমরা উদ্যোক্তাদের জন্য ঋণ, প্রশিক্ষণ এবং প্রদর্শনীর ব্যবস্থা করে থাকি। গ্রুপভিত্তিক আবেদন করলে তারা সহজে বড় অঙ্কের ঋণ পেতে পারেন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা