• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা উদ্ধার

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক হাজার
কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোরে
যৌলআনি সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) শরজিৎ
কুমার ঘোষ জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, পটুয়াখালী-ভোলা
থেকে ঢাকাগামী আসা-যাওয়া ৫ নামের একটি যাত্রীবাহী লঞ্চে বিপুল
পরিমাণ জাটকা ইলিশ পরিবহন করা হচ্ছে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষকে
অবহিত করে জিডি নং ৮৪/২৫, তারিখ ০৫/১১/২০২৫ খ্রিষ্টাব্দ মূলে
রাত্রীকালীন অভিযানে নামে নৌ পুলিশ।
অভিযান চলাকালে যৌলআনি সংলগ্ন নদীপথে আসা-যাওয়া ৫ লঞ্চটিকে
থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মালিকবিহীন অবস্থায় লঞ্চের ভেতর
ছোট-বড় মোট ১৯টি কর্কসিটে সংরক্ষিত প্রায় এক হাজার কেজি
জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা
বলে জানিয়েছে নৌ পুলিশ।
পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, “উদ্ধারকৃত জাটকা ইলিশ উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করে
স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা
হয়েছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা