• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রনছ হালদার পাড়ায় গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছেন আসলাম বেপারী (৩৮) নামে এক ব্যক্তি। রবিবার ভোর ৫টা
৩০ মিনিট থেকে ৭টার মধ্যে তার বসতঘরের সামনে কাঁঠাল গাছের ডালে রশি
দিয়ে ঝুলে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসলাম বেপারী স্ট্রোকজনিত
জটিলতায় ভুগছিলেন এবং একাই বসবাস করতেন। ভোরে তার পিতা-মাতা ঘুম
থেকে উঠে বাড়ির সামনে এসে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পরে স্থানীয়দের সহায়তায় লাশ নিচে নামানো হয়।
সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে
গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন অসুস্থতা ও মানসিক অবসাদ থেকে তিনি
আত্মহত্যা করে থাকতে পারেন। মৃত আসলাম বেপারী মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নম্বর
ওয়ার্ডের রনছ হালদার পাড়ার মফিজ উদ্দিন বেপারীর ছেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা