• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মাঝে বীজ, সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক

 (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম ।

 

এসময়, তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিরাজদিখান উপজেলায় মোট ২৪টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৩টি একক প্রদর্শনী এবং ১টি ব্লক প্রদর্শনী।

 

প্রতি একক প্রদর্শনী কৃষক পেয়েছেন,
বীজ ১.৫ কেজি, জৈব সার ১০০ কেজি, ডিএপি ৪০ কেজি, এমওপি ৩০ কেজি, জিপসাম ৩০ কেজি, দস্তা ২ কেজি, বোরন ১.৫ কেজি, ম্যাগনেসিয়াম ৫ কেজি, এমিস্টার টপ ১০০ মিলি, ফ্লোরা ১০০ মিলি এবং টাইপিড ১০০ মিলি।

 

অন্যদিকে, একটি ব্লক প্রদর্শনীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে- বীজ ৯ কেজি, জৈব সার ৬০০ কেজি, ডিএপি ২৪০ কেজি, এমওপি ১৮০ কেজি, দস্তা ১২ কেজি, বোরন ৯ কেজি, ম্যাগনেসিয়াম ৩০ কেজি, এমিস্টার টপ ৬০০ মিলি, ফ্লোরা ৬০০ মিলি এবং টাইপিড ৬০০ মিলি।

 

প্রকল্পের আওতায় শস্য বিন্যাস অনুযায়ী- সরিষা-বোরো-পতিত ৫ জন, সরিষা-বোরো-বোনা আমন ৫ জন এবং সরিষা-বোরো-রোপা আমন ১৩ জন কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।

 

উপজেলা কৃষি অফিসার মো. আবু সাঈদ শুভ্র বলেন, সরিষা ও অন্যান্য তেল ফসলের চাষ বাড়াতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উপকরণ সহায়তার মাধ্যমে তেল ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা