• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

টঙ্গীবাড়ি থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করেছেন আদালতের বিচারক চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী। সোমবার (১০ নভেম্বর)
বিকেলের দিকে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাদের
নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন সেরেস্তা পরিদর্শন করেন বিচারক
সাব্বির মাহমুদ চৌধুরী। এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায়
পৌঁছালে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে গার্ড অফ অনার জানান
থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে বিচারক থানার
বিভিন্ন ইউনিট পরিদর্শন সহ বিভিন্ন রেজিষ্টার পর্যালোচনা করে পরিদর্শন
বহিতে স্বাক্ষর করেন।
সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম আদালতের সাক্ষীদের সঠিক সময়ে উপস্থাপন
করা, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজির করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই
পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন চীফ জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: রহিমা আক্তার, সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
দুরদানা রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সহ থানার
কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ। বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা