• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শ্রীনগরে ডাকাতির ঘটনায় র‍্যাব-ডিবির পাঁচ সদস্যসহ গ্রেফতার ৭

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

শ্রীনগর থেকে দোহার যাওয়ার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুদিন পর র‍্যাব ও ডিবি পুলিশের ৫ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সকালে ঢাকার সাভার ও মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে ৩৯ লাখ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন সেট ও একটি পিস্তল সাদৃশ্য লাইটার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন হেলাল হোসেন, শরীয়তুল্লাহ শাওন, মো. মাকিবুল ইসলাম, মিজান হোসেন, ফরিদ হোসেন, রাকিবুল ইসলাম ও মো. কবির হোসেন।
তাদের মধ্যে হেলাল হোসেন ও শাওন ঢাকা জেলা ডিবি পুলিশে কর্মরত। মো. মাকিবুল ইসলাম, মো. মিজান হোসেন ও ফরিদ হোসেন র‍্যাব-১০’র ভাগ্যকুল ক্যাম্পে কর্মরত। বাকী দুজনের মধ্যে কবির হোসেন গাড়ির চালক ও রাকিবুল ইসলামের বাড়ি থেকে ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রাকিবুল ইসলাম পুলিশ থেকে, মো. মিজান হোসেন ও ফরিদ হোসেন সেনা সদস্য থেকে র‍্যাবে যোগ দেন। গ্রেফতারকৃদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, গত ৬ নভেম্বর দোহারের স্বর্ণ ব্যবসায়ী আকাশ আসীম শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী রাজীবদাসের কাছে ২১ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন ৭ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আকাশ আসীম তার ভাই বিমল দাসকে নিয়ে শ্রীনগর থানা সংলগ্ন রাজিব দাসের বাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকা নগদ বুঝে নেয়।পরে তারা সিএনজি অটোরিক্সা যোগে দোহারের জয়পাড়ার দিকে সকাল সোয়া ৭টার দিকে তারা শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। নাম্বারবিহীন গাড়ি থেকে নেমে সংঘবদ্ধ ৮-৯ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গাড়িতে উঠতে বলে। আসীম ও তার ভাই তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথারি মারধর শুরু করে এবং ৬৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে মাওয়ার দিকে রওনা দেয়। প্রায় বিশ মিনিট পর আসীমকে মাওয়া টোল প্লাজার সামনে ও বিমল দাসকে আরো কিছুক্ষন ঘুরিয়ে একই স্থানে নামিয়ে দেয়।
তারা জানান, তুলে নেওয়ার সময় একজনের গায়ে ডিবি লেখা কটি ও কোমরে আগ্নেয়াস্ত্র ছিল।
ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আকাশ আসীম বাদী হয়ে গত শনিবার সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরদিনই মুন্সীগঞ্জ ডিবি পুলিশ সাভার ও শ্রীনগরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। ৭ জনকে গ্রেফতারের খবর শুনে শ্রীনগর থানায় ছুটে আসেন আকাশ অসীম ও তার ভাই।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা