• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

টঙ্গিবাড়ীতে খালে বাঁধ দিয়ে নৌযান চলাচলে বাধা, ক্ষোভে এলাকাবাসী

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাঁও এলাকায় পদ্মা নদীর শাখা খালে বাঁধ দিয়ে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রোমান নামের এক ব্যক্তি খালের ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছেন, যার ফলে জেলেদের মাছ ধরা ও নৌপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও ভোগান্তি দেখা দিয়েছে। বহু বছর ধরে খালটি কৃষিপণ্য পরিবহন ও জেলেদের জীবিকার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে বাঁধ দেওয়ায় মাছ ধরা ও কৃষিপণ্য পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা মো. মোতালেব খাঁন বলেন, “খালটি আমাদের প্রধান চলাচলের পথ ছিল। এখন বাঁধ দেওয়ায় নৌকা চালানো অসম্ভব হয়ে পড়েছে।”
একইভাবে ট্রলার চালক বাবু জানান, “আমরা প্রতিদিন এই পথে যাতায়াত করি, কিন্তু এখন বাধের কারণে যেতে পারছি না।”

অভিযুক্ত মো. রোমান স্বীকার করে বলেন, “মাছ ধরার উদ্দেশ্যে বাঁধ দিয়েছি, তবে এতে নৌযান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা জানান, “ঘটনাটি আমরা জেনেছি। একবার পরিদর্শনে গিয়েছিলাম, তবে সঠিক স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা আবারও সেখানে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা