• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে ডিজিটাল নম্বর প্লেট চালু: অনুমতিহীন অটোরিকশার প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ পৌরসভা এলাকায় যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের
লক্ষ্যে নতুন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভার আওতায় থাকা অটোরিকশা
ও ব্যাটারি চালিত মিশুকগুলোর চলাচল নিয়ন্ত্রণের জন্য লাইসেন্সিং ব্যবস্থার আওতায়
আনা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ২৯০০ অটোরিকশা ও মিশুকের
মালিকদের লাইসেন্স প্রদান করা হচ্ছে, এবং তাদের যানবাহনগুলোকে দেয়া হচ্ছে ছজ
কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট।
এছাড়া, অটোরিকশার মালিক-চালকদের জন্য স্মার্ট কার্ড অনুমতিপত্রও প্রদান করা
হচ্ছে, যা তাদের যানবাহনের বৈধতা নিশ্চিত করবে। মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান
নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সোমবার এই উদ্যোগের অংশ
হিসেবে অটোরিকশা পেইন্টিং কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রব
শিকদার, হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল আলম, নগর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান
এবং অটোরিকশা-মিশুক মালিক সমিতির সভাপতি মাসুদ রানা সহ অন্যান্য
স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, পৌরসভায় চলাচলকারী লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশাগুলোর জন্য নির্ধারিত
বডি কালার হিসেবে টিয়া রঙ নির্ধারণ করা হয়েছে। এই টিয়া রঙের বাইরে অন্য
কোনো অটোরিকশা বা মিশুককে পৌরসভা এলাকায় চলাচল করার অনুমতি দেয়া
হবে না। নম্বর প্লেট বিহীন বা অনুমোদনহীন যানবাহনও চলাচল করতে পারবে না।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান,
“আগামী এক সপ্তাহের মধ্যে অটোরিকশাগুলোর পেইন্টিং কার্যক্রম শেষ হবে এবং
এরপর থেকে এই যানবাহনগুলো শুধুমাত্র ডিজিটাল নম্বর প্লেট ধারণ করে পৌরসভা
এলাকায় চলাচল করতে পারবে। পৌরসভা এলাকার বাইরে থেকে কোনো অটোরিকশা
পৌরসভা এলাকায় প্রবেশ করতে পারবে না। এজন্য পৌরসভার সীমান্তে পাঁচটি
নির্দিষ্ট পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে যানবাহনগুলোকে চেক করা হবে।”
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নির্দেশনায়
এই উদ্যোগ নেয়া হয়েছে, যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন পৌরসভার
প্রশাসক মৌসুমী মাহবুব। এই পদক্ষেপটি মুন্সীগঞ্জ পৌরসভার যানজট সমস্যার
সমাধানে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও নিরাপদ করার জন্য একটি
গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ আশা করছে, এই
নতুন উদ্যোগ কার্যকরভাবে যানজট কমাতে এবং পৌরসভার সড়ক ব্যবস্থাকে আরও
উন্নত করতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা