• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, ভূমি বিরোধের পেছনে অভিযোগ

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক নাদিম হোসাইনকে হত্যার হুমকি দিয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলে ও যুবদল কর্মী সুজন সরকার। ঘটনা ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে।

ভুক্তভোগী নাদিম হোসাইন সদর থানায় সাধারণ ডায়রি (জিডি নম্বর ১৩০৫) করেছেন। সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে নাদিম ও তাঁর বাবা কাজিম উদ্দিন শহরের শ্রীপল্লী এলাকার তাহমিনা পারভীনের কাছ থেকে একটি টং দোকানের জায়গা ভাড়া নেন। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর সুজন দোকানের জায়গাটি নিজেদের দাবি করে নাদিমদের উপর চাঁদা চাপাতে শুরু করে। নাদিমদের থেকে গত ১৫ মাস ধরে প্রতি মাসে ১০০০ টাকা নেওয়া হয়।

গত সোমবার (১৭ নভেম্বর) বর্তমান ভাড়াটিয়ারাই দোকান সরিয়ে নিলে, মঙ্গলবার সুজন ও তাঁর মা নাসিমা আক্তার সীমা নাদিমকে ফোনে ডেকে প্রেসক্লাবের সামনে অকথ্য ভাষা ব্যবহার করে এবং প্রাণনাশের হুমকি দেয়। নাদিম জানিয়েছেন, সুজন নেশাগ্রস্ত এবং যে কোনো সময় হামলা চালাতে পারে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনী ও যুবদলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে জানিয়েছেন, হুমকির অভিযোগে সাধারণ ডায়রি পাওয়া গেছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নাসিমা আক্তার সীমা দাবি করেছেন, নাদিমের বাবা যে দোকান চালাচ্ছিল তা মালিকদের কাছে অবৈধ ছিল। দোকান সরানোর জন্য নাদিমকে বলা হয়েছিল এবং তার ছেলে সুজন মেনে চলেনি, তবে তিনি কোনো হত্যার হুমকি দেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা