• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

দেশে ভূমিকম্পে তিন জেলায় নিহত ৬, আহত কয়েকশ

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শুক্রবার সকালে সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ২ জন শিশু। বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।

ঢাকায় আরমানিটোলা এলাকার একটি ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন প্রাণ হারান। ঘটনাস্থলে থাকা আরও কয়েকজনও আহত হন। বংশাল থানার এসআই আশীষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস জানায়, কসাইটুলি এলাকার আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ ভেঙে পড়ে নিচে থাকা পথচারী ও ক্রেতারা আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় সঙ্গে সঙ্গে জানা যায়নি।

নরসিংদীতে আতঙ্কে ভবন থেকে দ্রুত নেমে যাওয়ার চেষ্টায় দুইজন মারা যান এবং শতাধিক আহত হন। নিহতরা হলেন—চিনিশপুর ইউনিয়নের ওমর (১০) এবং পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাজেম আলী ভূঁইয়া (৭৫)। এছাড়া নির্মাণাধীন ভবনের মালামাল পড়ে আহত চারজনের মধ্যে ৮ বছর বয়সী হাফেজ ওমর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাবার অবস্থাও গুরুতর। কাজেম আলী ভূঁইয়া মাটির ঘর ধসে চাপা পড়ে মারা যান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওসি তরিকুল ইসলাম।

সকালে ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। আবহাওয়া অধিদপ্তর জানায়, উৎপত্তিস্থল ছিল ঢাকার পূর্বদিকে নরসিংদীর মাধবদী এলাকায়। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগেও ভূকম্পন অনুভূত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা