• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মেঘনায় নৌকাচালক আরিফ অপহরণের পর হত্যা: ভাসমান লাশ উদ্ধার

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খাগকান্দা নৌকা ঘাট থেকে গত ১৯ নভেম্বর বিকেলে নৌকা নিয়ে বের হওয়া আরিফ (২২) অপহরণের শিকার হয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন। যাত্রীবেশে তিন ব্যক্তি তার নৌকায় ওঠেন এবং কৌশলে মাঝ নদীতে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন। পরে আরিফের পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাত পর্যন্ত অর্থ দিতে না পারায় আরিফের মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় গলায় রশি বাঁধা, অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় শনাক্তে জানা যায়, এটি নিখোঁজ নৌকাচালক আরিফের মরদেহ।

আরিফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে। পরিবারের তিন সদস্যের জীবিকার ভার ছিল তার ওপরই। জীবিকার জন্য খাগকান্দা নদীতে নৌকা চালাতেন তিনি।

ওসি আনোয়ার আলম আজাদ জানান, তিন দিন আগে খাগকান্দা ঘাট থেকে বৈদ্যরবাজার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীবেশে কয়েকজন তার নৌকায় ওঠে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে আড়াইহাজার থানায় অপহরণের মামলা করার পর সেই সূত্র ধরে আলামত সংগ্রহ ও অনুসন্ধান চালায় পুলিশ।

পরে মেঘনা নদী থেকে উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নৌ পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পূর্বে দায়ের করা মামলায় এটিকে হত্যাকাণ্ড হিসেবে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান ওসি। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা