• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে চলন্ত লঞ্চে অসুস্থ শিশুকে জীবনরক্ষাকারী সহায়তা দিল কোস্ট গার্ড

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের পাশে যাত্রীবাহী একটি লঞ্চে অক্সিজেনের ঘাটতিতে বিপদে পড়া এক অসুস্থ শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। বুধবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, মঙ্গলবার ২৫ নভেম্বর ভোলা থেকে এক অভিভাবক তার গুরুতর অসুস্থ শিশুকে অক্সিজেনসহ উন্নত চিকিৎসার জন্য লঞ্চে করে ঢাকার দিকে আনছিলেন। লঞ্চটি মুন্সীগঞ্জ সংলগ্ন স্থানে পৌঁছলে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায় এবং শিশুটি জীবনঝুঁকিতে পড়ে। তাৎক্ষণিকভাবে শিশুটির নানা কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাই-স্পিড বোটে করে লঞ্চে পৌঁছে নতুন অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে শিশুটিকে নিরাপদে আনে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সদরঘাট থেকে সিভিল অ্যাম্বুলেন্সে ডা. এম.আর. খান শিশু হাসপাতালে (মিরপুর-২, ঢাকা) স্থানান্তর করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, মানবিক সহায়তায় তারা সবসময় প্রস্তুত থাকে এবং ভবিষ্যতেও একইভাবে জনসেবা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা