• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

টঙ্গিবাড়ীতে লিজকৃত জমি দখলচেষ্টা ও ঘর নির্মাণ বিতর্কে উত্তেজনা

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহি ইউনিয়নের চান্দের বাজার এলাকায় লিজ নেওয়া একটি জমি জোর করে দখলের চেষ্টা ও দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় পারভেজ ঢালীর বিরুদ্ধে।

রবিবার (৭ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই জমিতে দোকানঘর তৈরির উদ্দেশ্যে কয়েকটি খুঁটি স্থাপন করা হয়েছে।

ভুক্তভোগী মজিবুর রহমান ঢালীর ছেলে তানজিল হাসান জানান, তার বাবা ও চাচা ওহিদ ঢালী বহু বছর ধরে জমিটি লিজ নিয়ে নিয়মিত খাজনা দিয়ে ব্যবহার করে আসছেন। দু’জনই বর্তমানে বিদেশে থাকায় এই সুযোগে পাশের জমির মালিক পারভেজ ঢালী লিজকৃত জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

অভিযুক্ত পারভেজ ঢালী জানান, তিনি পাশের জমি ক্রয় করেছেন এবং লিজধারী তার কাছে স্ট্যাম্পের মাধ্যমে লিজ হস্তান্তর করেছেন। তাই তিনি নির্মাণকাজ শুরু করেছিলেন। প্রশাসনের নির্দেশে আপাতত কাজ বন্ধ রেখেছেন বলেও জানান।

স্থানীয় বাবুল ঢালী বলেন, তিনি পারভেজ ঢালীর কাছে কিছু জমি বিক্রি করেছেন এবং তার মায়ের নামে লিজ নেওয়া জমিটিও স্ট্যাম্পের মাধ্যমে পারভেজের কাছে দিয়েছেন।

টঙ্গিবাড়ী থানার এসআই মো. শাহ আলী বলেন, জমির কাগজপত্র যাচাই ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কোনো ধরনের অপরাধমূলক পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন এবং স্থাপন করা খুঁটিগুলো অপসারণ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা