• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ-৩ আসন (সদর–গজারিয়া) থেকে ঘোষিত বিএনপির মনোনয়ন বাতিল করে মো. মহিউদ্দিনকে প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সদর, গজারিয়া, মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভার বিএনপি নেতাকর্মীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় দুই উপজেলা ও দুই পৌরসভার তৃণমূল পর্যায়ের প্রায় ৭৪ জন ওয়ার্ড কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তারা মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান, সদর ও গজারিয়া উপজেলার তৃণমূল নেতাদের স্বাক্ষরসহ প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে। বর্তমান মনোনয়ন প্রত্যাহার করে মো. মহিউদ্দিনকে প্রার্থী করার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুলসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন, তার মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের নাম অন্তর্ভুক্ত ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা