• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়ায় অটোরিক্সা- মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২ ,আহত ২

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়ায় একটি অটোরিক্সা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান আরো ১ জন। নিহত ও আহতরা অটোরিক্সার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই
মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ওই নারীর নাম কোবায়েদা বেগম (৫৫)। সে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার মো. এখলাস উদ্দিনের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পথে নিতহ ব্যক্তির নাম মো. মাজেদ (৪৫)। সে একই উপজেলার আলমপুর এলাকার কাসেম আলীর ছেলে এবং ওই অটোরিক্সার চালক। আহত হলেন একই উপজেলার উমপাড়া এলাকার দেলোয়ার সিকদারের স্ত্রী আশুদা বেগম (৫৪), ও পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকার মো. শাহাদাতের ছেলে আব্দুর রহিম (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে আসছিল। বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৩৯৭২৭) অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। মুখোমুখি এই সংঘর্ষে অটোরিক্সাটি যাত্রীসহ সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে এক নারী মারা যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে।
 শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহত আশুয়া বেগমের
পুত্র মো. রিফাত বলেন, তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় আনার সময় মাজেদ নামে একজন মারা গেছেন বলেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সিনথিয়া নূর জানান, একজন
ঘটনাস্থলে মারা যান। ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়। এর মধ্যে ঢাকায় নেওয়ার পথে ১ জন মারা যান বলে জানতে পেরেছি। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাস্থলে একজন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরন করা হয়েছে। ঢাকায় নেওয়া পথে আরো একজন মারা গেছেন কিনা জানাতে চাইলে তিনি বলেন, খবর নিয়ে
দেখছি। মাইক্রোবাসের চালককে পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা