• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের দাপট: শ্রীনগরের অর্ণব দত্তদের EngloVoice দল যাচ্ছে থাইল্যান্ডে

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরের মাত্র ১৭ বছর বয়সী অর্ণব দত্তের নেতৃত্বে গঠিত Team EngloVoice আগামী জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত World Youth STEM Innovation and Invention Competition-এর বিশ্ব চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা প্রতিযোগিতা করবে।

বাংলাদেশের প্রথম AI-চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম EngloVoice প্রতিষ্ঠা করেছেন দুই তরুণ— অর্ণব দত্ত ও মাহবুব তাজ। তারা বিশ্ব ব্যাংক–সমর্থিত দেশের বৃহত্তম অ্যাকসেলারেটর প্রোগ্রাম Accelerating Bangladesh থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে তাদের প্ল্যাটফর্মে সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

শৈশব ও কৈশোর কেটেছে শ্রীনগরেই। এখানকার স্কুলেই প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করে এখন অর্ণব পড়ছেন ঢাকা সিটি কলেজে। তার দলে আরও আছেন খৈরম অনিক সিংহ, রিদম মুন্সী, এমডি নাভিদ আজমান এবং মো. ফাহিম মুনকার।

অর্ণব বলেন, “মুন্সিগঞ্জের মাটিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই সাফল্য আমার বা আমাদের টিমের নয়—এটা পুরো মুন্সিগঞ্জের, পুরো বাংলাদেশের। আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের তরুণরাও বিশ্বমানে প্রতিযোগিতা করতে সক্ষম।”

দেশের মানুষ ও মুন্সিগঞ্জবাসীর উদ্দেশে অর্ণব ও তার দলের অনুরোধ—
“আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। বিজয়টা হবে বাংলাদেশের।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা