• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার ও সদর উপজেলার ধলাগাঁও বাজারে
মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ
অভিযানে খাদ্য নিরাপত্তা ও ন্যায্য বাণিজ্য পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানকালে টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে রুমা সুইটমিট-এ মনিটরিং
করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাই, নিমকি
প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া প্রস্তুতকৃত মিষ্টি উন্মুক্তভাবে
সংরক্ষণ করা হচ্ছে এবং রসমালাই ও দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের
তারিখ উল্লেখ নেই। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক অর্ক ঘোষকে ২০ হাজার
টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত
প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন
জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, উপজেলা স্যানিটারি
ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা