• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২ মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের পথসভা ও গণসংযোগ শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার সিরাজদিখান ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মুন্সীগঞ্জের প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষক সংকট: ভারপ্রাপ্তের উপর শিক্ষার দায়িত্ব মুন্সীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত র‌্যালি-আলোচনা সভা ও কম্বল বিতরণ মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ সরিষার হলুদে রঙিন মুন্সিগঞ্জ: কম খরচে বেশি লাভে কৃষকের মুখে হাসি এনআইডি তথ্য বাণিজ্যে ইসি কর্মচারী জড়িত, গ্রেপ্তার দুজন বাফুফে নারী লিগে মুন্সিগঞ্জের গর্ব আফরিন আক্তার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব

শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের রমিজ উদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেনের (৩০)
বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, স্বর্ণের চেন, কানের দুল ও কসমেটিকসহ প্রায় ২ লাখ ২০ হাজার টাকার
জিনিসপত্র নিয়ে যায় অভিযুক্ত চোর। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রমিজউদ্দি ওরফে রমু শেখের ছেলে  শাহাদাত হোসেন এলাকায় চিহিৃত চোর। এর আগেও পিতল, তামা-কাসা, অটোরিক্সা, পানির মোটরসহ গ্রামে একাধিক বাড়িতে চুরি করে ধরাও পরে। মানবিক কারণে পরিবারের জিম্মায় অভিযুক্ত শাহাদাতকে ছেড়ে দেওয়া হয়। তার পরেও শাহাদাতের বিরুদ্ধে প্রতিবেশী এক প্রবাসীর ঘরে চুরির অভিযোগ উঠেছে। শাহাদাত এলাকায় চুরিসহ
মাদক সেবন করে। প্রবাসী মো. নজরুলের স্ত্রী শারমিন আক্তার বলেন, গত রাত ৮টা দিকে ঘর তালা দিয়ে বিবন্দী বাজার সংলগ্ন মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যান। রাত দেড়টার দিকে ওয়াজ শেষে বাড়িতে এসে ঘরের ভিতরে শব্দ পাই। ঘর খুলে ভিতরে দেখি শাহাদাত ভাঙ্গা কাঠের জানালা গিয়ে
পালাচ্ছে। পরে থানায় অভিযোগ দায়ের করি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এর আগেও শাহাদাতের বিরুদ্ধে বেশ কয়েকবার চুরির অভিযোগ পাওয়া গেছে।
একাধিক চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. রিপন আহমেদ জানান, ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত শাহাদাতকে
বাড়িতে পাওয়া যায়নি। তার পিতাকে বলে এসেছি ছেলে হাজির করতে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা