• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নিমতলা বাজার সংলগ্ন খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাজারের পাশের খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সরেজমিনে তদারকিতে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রশাসনের কর্মকর্তারা খালটি পরিদর্শন করে সেখানে যেন কেউ আবর্জনা ফেলে পরিবেশ দূষণ ও পানি প্রবাহে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় সিকদার মার্কেটের পাশে একটি নির্দিষ্ট ফাঁকা স্থান চিহ্নিত করে সেখানে গভীর গর্ত খননের মাধ্যমে ময়লা-আবর্জনা ফেলার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করে খালে আবর্জনা ফেললে তার বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, ভূমি অফিসের সার্ভেয়ার লিয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও, বাজার কমিটির সভাপতি ও বাজারের ইজারাদার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা