• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালীতে সিসি ক্যামেরায় দেখা গেল একদল ডাকাতের উপস্থিতি। ওই এলাকার ডাক্তার রোড সংলগ্ন একটি কারখানার পাশে প্রায় ১২/১৪ জনের একটি ডাকাত দলের উপস্থিত ধরা পড়ে সিসি ক্যামেরায়। দেশীয়
অস্ত্রশস্ত্র হাতে সংঘবদ্ধভাবে সন্দেহজনক একটি বাড়ির পাশে হাটাহাটি করতে দেখা গেছে। সিসি ক্যামেরার ওই ফুটেজ পর্যালোচনা করে ধারানা করা হচ্ছে কোন বসতবাড়ি ঘরে ডাকাতির পরিকল্পনা নিয়ে সংঘবদ্ধভাবে ডাক্তার রোডে অবস্থান নিচ্ছিল তারা। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে সন্দেহভাজন ডাকাতদের উপস্থিতির বিষয়টি এলাকার একটি সিসি ক্যামেরায় ধারন হয়। এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ডাকাতির শঙ্কায় পরেন। রবিবার দুপুরে সিসি ক্যামেরার উপস্থিত ডাকাত দলের ধারনকৃত একটি ফুটেজ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন জানান, ডাক্তর রোডে কোন বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। হয়ত কোন কারণে টার্গেট মিস হয়েছে সংঘবদ্ধ ডাকাতদের। মাঝে মধ্যেই এক্সপ্রেসওয়েতে বিভিন্ন গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের কাছে কেই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা