• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সরকারের পক্ষ থেকে আমাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো চলমান থাকবে। এ পর্যায়ে আমাদের বিভিন্ন দপ্তর রয়েছে এবং সেসব দপ্তরের সমন্বিত উদ্যোগও অব্যাহত থাকবে।

তবে এখানে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ আছে—আমরা সবাই যার যার অবস্থান থেকে ব্যক্তিগত জীবনে, বাসা-বাড়িতে এবং জাতীয় জীবনে, যখন অফিস-আদালতে থাকি, তখন আমাদের সচেতন হতে হবে। নিজেদের সচেতন হতে হবে এবং আমাদের চারপাশে যারা আছেন, তাদেরও সচেতন করতে হবে।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠ প্রাঙ্গনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, এবার আমরা যে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করছি, এর একটি মূল প্রতিপাদ্য রয়েছে। সেটি হলো— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যে বাংলাদেশ গড়বো।” এই প্রতিপাদ্যের মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সরকার আপনাদের পাশে আছে। সরকারের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছি, আমরা আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। একই সঙ্গে তারুণ্যনির্ভর একটি বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. ফিরোজ কবির,
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান, ডাঃ জসীম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ যুব রেড ক্রিসেন্টের সদস্য সহ আরো অনেকে।

মহড়াটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।

মহড়ায় অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, গ্যাস সিলিন্ডার অগ্নিকাণ্ড প্রতিরোধে বাস্তব অনুশীলন করেন।

ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ডের ঘটনার সময় দ্রুত পদক্ষেপ, আগুন নেভানোর কৌশল ও উদ্ধার কার্যক্রম সরাসরি প্রদর্শন করেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের পূর্ব প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, পরিবার ও প্রতিষ্ঠানে নিরাপত্তা পরিকল্পনা, স্বেচ্ছাসেবক দল গঠন, দুর্যোগে সরকারি-বেসরকারি সমন্বয় ও জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা