• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে বাংলাদেশকে ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার জন্য ১৮০ কার্টুন খেজুর বরাদ্দ দিয়েছে। তবে সেই খেজুর এখনো জেলায় পৌঁছেনি—এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর ব্যাপক আলোচনা দেখা গেছে।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক লাইভের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানিয়েছেন, এখনো তারা বরাদ্দকৃত খেজুর হাতে পাননি। তিনি বলেন, খেজুরবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বলে জানা গেছে এবং চট্টগ্রাম সংলগ্ন কয়েকটি জেলায় বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। মুন্সিগঞ্জের জন্য বরাদ্দ খেজুর আগামী এক-দুদিনের মধ্যেই জেলায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, খেজুরগুলো জেলায় পৌঁছানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় এতিমখানা ও মাদ্রাসাগুলোতে সেগুলো বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা