মুন্সিগঞ্জ শহরের মুন্সিরহাট এলাকায় অবস্থিত পলক অটিজম স্কুলের ৬০ জন অটিজম শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্জয় তারুণ্যের উদ্যোগে এবং মুন্সিগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিটি শিশুকে ঈদ উপহার হিসেবে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, দুই ধরনের সেমাই এবং আধা কেজি মুগডাল দেওয়া হয়।
আয়োজকরা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা ও পৌর সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, দুর্জয় তারুণ্যের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারের সহায়তায় এগিয়ে আসা সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।