• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জ জেলার ১৫ জন ‘জুলাইযোদ্ধা’র সরকারি গেজেট বাতিল করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ১১(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে সংঘটিত আন্দোলনে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

বাতিল হওয়া তালিকায় ‘ক’ শ্রেণি (অতি গুরুতর আহত) থেকে একজন, ‘খ’ শ্রেণি (গুরুতর আহত) থেকে একজন এবং ‘গ’ শ্রেণি (আহত) থেকে ১৩ জনের নাম রয়েছে।

‘ক’ শ্রেণিতে সাদ্দাম হোসেন মৃধা এবং ‘খ’ শ্রেণিতে মো. রাব্বি হোসেনের গেজেট বাতিল করা হয়েছে। এছাড়া ‘গ’ শ্রেণিতে যাদের গেজেট বাতিল হয়েছে তারা হলেন— মো. মহসীন, মো. সোহেল, মো. আসিফ, মোসা. মানছুরা, মো. শাকিল বেপারী, রোমেল, মো. বাদল বেপারী, রমজান হোসেন, এহসানুল হক সোহাগ, রুনা আক্তার ছোঁয়া, আল আমিন, মো. মামুন হোসেন এবং রনক বেপারী। 📰


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা