• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে, ত্রাণ বিতরণে দরকার পরিকল্পনা

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার দ্বিতীয় দিনে প্রাথমিক ধাক্কা কিছুটা সামলানো গেছে। বুধবার (২১ আগস্ট) পানি ঢোকার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে। তখনও তারা বেশিরভাগেরই জানা নেই, পানির তীব্রতা ও আবহাওয়া পরিস্থিতি কতটা প্রতিকূল। প্রত্যন্ত অঞ্চলে বাড়ির মাচায় কোনোরকমে টিকে থাকা মানুষ খবর দিতে পারছিল না তারা বেঁচে আছে। আর তাদের প্রায় প্রতিটা ঘরের যে সন্তান প্রবাসে আছেন, সেখান থেকে ভিডিওতে আবেদন জানাচ্ছেন, কাঁদছেন- আমার পরিবার বাঁচান। ঠিকানা, ফোন নম্বর, এলাকার বিবরণ দিয়ে ফেসবুকে জানান দিচ্ছিলেন আটকে পড়া স্বজনদের খবর। সে অনুযায়ী বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়। দুদিন টানা বর্ষণ আর ঢলের মধ্যে বেশিরভাগ মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারের প্রাথমিক উদ্যোগের পরে ত্রাণ বিতরণের চ্যালেঞ্জ এখন শুরু হবে।

যেকোনও দুর্যোগ পরিস্থিতিতে তরুণ সমাজের এগিয়ে আসার যে আগ্রহ, দলীয় ছাত্রদের উপস্থিতি না থাকায় এবার তা অন্যরূপে হাজির হয়েছে। যে যেখান থেকে পেরেছে বন্যাকবলিত মানুষকে সহযোগিতার জন্য ছুটে গেছে। কেউ কেউ বাড়িতে বসে অর্থ সংগ্রহের কাজটি করে গেছেন। মানুষের মনে হয়েছে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা