• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবিতে জমির মালিকদের বিক্ষোভ

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিসিক মুদ্রণ শিল্পনগরীর জন্য তিন ফসলি জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর এলাকার ঢাকা-দোহার সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে প্রকল্প এলাকার জমির মালিক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বিক্ষোভকারীরা জানান, ইউনিয়নটির খারশুর মৌজার খারশুর, লালপুর, নয়াগাঁও, গীরিনগর, খারখোলা, মরিচা, বেনুখালী গ্রামগুলোর অন্তত ৫০০ পরিবারের তিন ফসলি জমি রয়েছে। এসব জমিতে কৃষিকাজ করে এই পরিবারগুলোর জীবিকা চলে। এখানে ধান ছাড়াও সব ধরনের শাকসবজি উৎপাদন করা হয়। সরকার জমি অধিগ্রহণ করে নিলে এসব পরিবারের সবাই কর্মহীন হয়ে পড়বেন। জমি ভরাটের কারণে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়বে। তাই খারশুর মৌজায় জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) বড়বর্তা মৌজায় ১০০ একর জমিতে বিসিক মুদ্রণ শিল্পনগরী প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই বছর কাজ শুরু করে ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ সময় প্রকল্পের ব্যয় ধরা হয় ১৩৮ কোটি ৭০ লাখ টাকা। তবে বড়বর্তায় জমি অধিগ্রহণে সমস্যা দেখা দেওয়ায় ২০২২ সালের শুরুর দিকে খারশুর মৌজায় প্রকল্পটি করার প্রস্তাব দেওয়া হয়। ২০২৩ সালে খারশুরে অনুমোদন হয়। ২৬৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ২০২৭ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক ননি গোপাল বিশ্বাস বলেন, ‘যেখানে জমি অধিগ্রহণ করার কথা, সেখানে আমার ৬৩ শতক জমি আছে। ওই জমিতে আলু, শর্ষে, ধান, পাট, মৌসুমি শাকসবজির চাষাবাদ করি। এতে যা আয় হয়, তা দিয়ে আমার দুই ছেলে-মেয়ের পড়াশোনাসহ পাঁচজনের সংসার চলে। সরকার জমি নিয়ে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা