• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

৪ দফা জানাজা শেষে শ্রীনগরের নিজ গ্রামে সমাহিত করা হলো বদরুদ্দোজা চৌধুরীকে

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নিজ গ্রামে সমাহিত করা হয়েছে। আজ রোববার দুপুরে জোহরের নামাজের পর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে আজ সকাল সোয়া ১০টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

গত শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুদ্দোজা চৌধুরী মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে বুধবার বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গতকাল শনিবার সকাল আটটার পর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর বারিধারায় ৮ নম্বর সড়কে বায়তুল আতিক জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হয়।

আজ সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বদরুদ্দোজা চৌধুরী বলেন, তাঁর বাবা মানুষ হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন চিকিৎসক হিসেবে কয়েকটি বিষয়ে শিক্ষা রেখে গেছেন। কেউ কখনো কাউকে সম্মান করে ছোট হয় না, কেউ হিংসা করেও বড় হতে পারে না। মাহী বি চৌধুরী বলেন, তাঁর বাবা ৫৮ বছর রাজনীতি করেছেন। তাঁকে কোনো দুর্নীতি, সন্ত্রাস স্পর্শ করতে পারেনি। সব দলের মানুষ তাঁর বাবাকে ভালোবাসেন।

বাবার দাফন সম্বন্ধে মাহী বি চৌধুরী বলেন, ‘আমার বাবা রাষ্ট্রীয় মর্যাদা চাননি। কলেমা পড়ে বিক্রমপুরের মানুষ তাঁকে বিক্রমপুরের মাটিতে শোয়াবেন, এটাই চেয়েছিলেন। এটা নিয়ে কেউ কোনো বিতর্ক করবেন না। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই।’ এ সময় সবার উদ্দেশে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নাজাতের জন্য দোয়া চান।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা