• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Headline
গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার নিমতলা বাজার সংলগ্ন খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা: ১৯ দিন পর মরদেহ উদ্ধার, পরিকল্পনাকারীসহ আটক ৪ মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্তিত্ববোধ ও আত্মজিজ্ঞাসার তর্জনী

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আধুনিক মানুষ অস্তিত্ব-চেতনায় আপাদমস্তক আন্দোলিত নিঃসঙ্গ ভীত-সন্ত্রস্ত ও দ্বিধান্বিত প্রাণী। জঁ পল সার্ত্র পরমাত্মা নয় বরং মানুষের স্বাধীন প্রয়াসকেই গুরুত্ব দিলেন। তার মতে মানুষ প্রথমে অস্তিত্বশীল হয়, তারপর অতীন্দ্রিয় সত্তা সম্পর্কে ভাবে। অতএব অস্তিত্বশীল হওয়াই মুখ্যকথা। অস্তিত্ববাদী চিন্তা-চেতনা বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপসহ সমগ্র বিশ্বকেই আলোড়িত করে। মানুষ তার কৃতকর্মের সমস্ত দায় মাথায় নিয়ে হয়ে ওঠে বিষণ্ন ও অবসাদগ্রস্ত। অস্তিত্ববাদ সমষ্টি নয়, বরং ব্যক্তিসত্তার অস্তিত্বসংকটকেই গুরুত্ব দেয়। অস্তিত্ববাদ সদর্পে ঘোষণা দেয়— “Existence precedes essence”

সাহিত্যক্ষেত্রেও এ মতবাদটি ব্যাপক প্রভাব বিস্তার করে। সাহিত্যে অস্তিত্ববাদের প্রথম সফল প্রবক্তা রুশীয় সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির (১৮২১-১৮৮১) ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’, ‘দ্য ইডিয়ট’ প্রভৃতি গ্রন্থে অস্তিত্ববাদের তীব্র উপস্থিতি লক্ষযোগ্য। অস্তিত্ববাদী দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবক্তা জঁ পল সার্ত্র অস্তিত্ববাদকে সাহিত্যের আঙ্গিকে সফলভাবে প্রকাশ করেছিলেন। এক্ষেত্রে তার ‘Nasuea’ বা ‘বিবমিষা’ একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া ‘দ্য এজ অব রিজন রিপ্রিভ’ ও ‘আয়রন ইন দ্য সোল’ নিয়ে তার ত্রয়ী উপন্যাস ‘দ্য রোডস টু ফ্রিডম’ও এক্ষেত্রে উল্লেখের দাবি রাখে। অস্তিত্ববাদী সাহিত্যিকদের মধ্যে আলবেয়ার কামু (১৯১৩-১৯৬০), ফ্রাঞ্জ কাফকা (১৮৮৩-১৯২৪), স্যামুয়েল বেকেট, ইউজিন ইয়োনেস্কো প্রমুখের নাম উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যেও অস্তিত্ববাদের প্রভাব পড়েছে গভীরভাবে। তিরিশের দশকের সুধীন্দ্রনাথ দত্ত ও জীবনানন্দ দাশের কবিতায় অস্তিত্বচেতনার চিহ্ন সুস্পষ্ট। শামসুর রাহমান প্রবলভাবে একজন অস্তিত্বসচেতন কবি। তার কবিতায় প্রকাশ পেয়েছে মানব-অস্তিত্বকে ঘিরে থাকা অজানা ভয়, শঙ্কা, বিষাদ ও অন্তহীন বিবমিষা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা