• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে এই বিক্ষোভ শুরু করে তারা।

ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকার সড়ক ব্লক করেছে। বিশেষ করে মহাখালী এলাকায় প্রায় হাজার খানেক চালক নেমেছেন। তারা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন। ফলে তেজগাঁও ও জাহাঙ্গীর গেট থেকে কোনো গাড়ি আসতে যেতে পারছে না।

মহাখালী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের বিষয় নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ।

তিনি ঢাকা মেইলকে বলেন, তারা প্রথমে কম ছিল। এখন বাড়ছে। পাঁয়ে হেঁটে তারা মহাখালী এলাকায় মিছিল করছে। আমরা বিষয়টি পুলিশের ক্রাইম বিভাগকে জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।

আরও খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় ব্লক করে তারা সেখানে অবস্থান করছে। ফলে কোনো যানবাহন মোহাম্মদপুর যেতে ও আসতে পারছে না।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা