• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

বিক্রমপুর আদর্শ কলেজের নবগঠিত আহবায়ক কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ কলেজের নবগঠিত আহবায়ক কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় প্রতিষ্ঠানটির সভা কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্যে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র মো. সিফাত।

এসময় আরও বক্তব্য রাখেন অভিভাবক ও প্রতিষ্ঠানের কয়েকজন দাতা সদস্য।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে কমিটিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

সেই সুযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করেই স্বজনপ্রীতির মাধ্যমে গত ৯ অক্টোবর মীর সরফত আলী সপুকে সভাপতি ও ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবিরকে বিদ্যোৎসাহী সদস্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক কাগজে ৬ মাস মেয়াদে নতুন এডহক কমিটি গঠন করা হয়।

পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন এডহক কমিটি গঠনের জন্য কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনজনের নাম প্রস্তাব করা হলে নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয় অধ্যক্ষকে।

এরপর তাৎক্ষণিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

এ সময় শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে দ্রুত প্রতিষ্ঠানের সকলের সম্মতি ক্রমে প্রস্তাবিত নামের ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

পরে সংবাদ সম্মেলন থেকে শীঘ্রই দাবি আদায় না হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এছাড়া কোন প্রকার আলোচনা ছাড়া নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে,নবগঠিত কমিটির সভাপতি সরফত আলী সপু জানান, স্থানীয়ভাবে নাম প্রস্তাবের মাধ্যমে তাকে সভাপতি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা