• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

নবগঠিত ইসি নিয়ে রাজনৈতিকদের প্রতিক্রিয়া

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বর্তমান সরকারের কাছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাজার হাজার দাবির মধ্যে রাজনীতিকদের বড় প্রত্যাশা, একটি অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন। আগের তিনটি নির্বাচনের তীক্ত অভিজ্ঞতা তাড়িয়ে বেড়াচ্ছে তাদের।

একবার বিনা প্রতিদ্বন্দ্বিতা, একবার দিন শুরুর আগে রাতে ভোট আরেকবার ডামি প্রার্থীর অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় ২০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচন। দলগুলো বারবার নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি জানিয়ে আসলেও দেখেনি সফলতার মুখ।

ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছু দিন পরে সরে গেছে আউয়াল কমিশন। সার্চ কমিটির ধারাবাহিকতায় দায়িত্ব নিয়েছে নাসিরউদ্দিন কমিশন। এতে কী জনআকাঙ্খার প্রতিফলন ঘটলো? প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন তারা। এসব বিষয়ে কী ভাবছেন নেতারা?

বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা নির্ধারণের বিষয় এবং প্রশাসন, বিচার বিভাগসহ জরুরি যেসব সংস্কার রয়েছে, সেগুলো করার পরই এই নির্বাচন কমিশন একটি নতুন নির্বাচন দেবে বলে আশা করছি।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট, গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের পর গণ আকাঙ্ক্ষার প্রতিফলনব এই সিদ্ধান্তের মধ্যে ঘটেনি। ভালো হতো, যদি সংস্কার প্রস্তাবগুলো আসার পর, সেগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে কি প্রস্তাব দিচ্ছে, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটা সার্চ কমিটি গঠন করতে পারতেন।

বিএনপি-জামাতের বাইরে অন্য দলগুলোতেও মিশ্র প্রতিক্রিয়া আছে। নিয়োগ প্রক্রিয়া মন:পুত হয়নি সবার। নির্বাচন প্রক্রিয়া সংশোধনেরও প্রত্যাশা আছে তাদের।

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, যে নামগুলো গিয়েছে, সেগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে কারো না কারো প্রস্তাবিত। সেই অর্থে দেখলে কমিশনে পক্ষপাতিত্ব থাকতে পারে।

অন্যদিকে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আমাদের এমন একটা আইনের পর্যায়ে আসা উচিত, যেখানে নির্বাচন কমিশন ওই আইনের মাধ্যমে ‘অটোমেটিকলি চোজেন’ হবে এবং সেখানে নির্বাচন সম্পর্কে অভিজ্ঞতার জায়গা থাকতে হবে। গতানুগতিকভাবে, এর আগে, আমলাতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হতো এবং এবারও উপায় না পেয়ে একই উপায়ে করতে হয়েছে। আশা করছি, এই কমিশনের মাধ্যমে যতখানি ভালো পাওয়া সম্ভব, আমরা পাবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ মনে করেন, কমিশনে একজনও নির্বাচন বিশেষজ্ঞ নেই। তিনি জোর দিচ্ছেন, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বোঝার ওপর।

ঢাবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ প্রশ্ন রেখেছেন যে নির্বাচন কি শুধু আমলাতান্ত্রিক কাজের মধ্যে পড়ে? একজন নির্বাচন বিশেষজ্ঞ রাখা প্রয়োজন বলে জানান তিনি

জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদ্ধতি সংস্কার হবে কমিশনের চ্যালেঞ্জ।

নির্বাচন পর্যবেক্ষক গোলাম রহমান ভূঁইয়া জানান, গত ৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রের বাহিরে বিশাল লাইন, তবে ভেতরে গেলে দেখা যায় কোন ভোটার নেই। সেই সাথে, নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করেছে। এ কারণে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটাও নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ।

নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। তবে কমিশন গঠনের পর দলগুলোর এখন অপেক্ষা, কবে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ!

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা