• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত বাংলাদেশে প্রবেশ করেছেন রাধারাণী মণ্ডল। বাংলাদেশি এই নারী ও স্কুল শিক্ষিকা ভারতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি-ধামকিসহ কিছু গুজব শোনার পর দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি।

রাধারাণী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা তড়িঘড়ি করে ফিরে আসছেন। তাদের বেশিরভাগই শুনেছেন ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবে ভারতীয় উগ্রবাদীরা। এ কারণে সীমান্তে ফিরতি বাংলাদেশিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ফরিদপুরের বাসিন্দা রাধারাণী গত ২২ নভেম্বর ভারতে আত্মীয়ের বাড়িতে যান। এর তিনদিন পর বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর ভারতে এ নিয়ে ব্যাপক মাতামাতি শুরু হয়। হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন হুমকি দেয়। এসব শুনেই তিনি দ্রুত আবার বাংলাদেশে ফিরে এসেছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধ করার সব তথ্য ‘ভিত্তিহীন গুজব’। তিনি বলেছেন, “যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য সীমান্ত খোলা আছে। তবে যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবে তাদের আটকে দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা