• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে মেসার্স আকবর নগর ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং নামের একটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিশেষ বিচারক ও মুন্সিগঞ্জ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইটভাটাটি ইট প্রস্তুতের বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং নিষিদ্ধ এলাকায় স্থাপিত হওয়ার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ১৪ ও ১৮ ধারা অনুযায়ী মালিক মো. শামসুদ্দিনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, তাকে সঠিক নিয়মে ইটভাটা পরিচালনা ও ইট প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন। অভিযানের সময় সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা