• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

শ্রীনগরে শীত কালীন সবজি চাষে লাভবান কৃষক

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

শ্রীনগর, (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে  সবজি চাষে সফল উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম। উপজেলার মুসলিমপাড়া-জুরাসার এলাকায় সড়কের পাশে খন্ড-খন্ড জমিতে তিনি টমেটো, ফুলকপি, লাউসহ নানান ধরণের আগাম সবজি চাষ করছেন। সে এরই মধ্যে সবজি চাষে সফল উদ্যোক্তা হিসেবে অত্র এলাকায় পরিচিতি লাভ করেছেন। মৌসুমী সবজি চাষ থেকে বছরে অন্তত ১০ লাখ টাকা আয় করছেন। তবে গত বৃষ্টির প্রভাবে আবাদি সবজির ক্ষতির মুখে পড়েন তিনি। সাইফুলের জমিতে উৎপাদিত বিষমুক্ত টাটকা ফুলকপি ও লাউ বিক্রি হচ্ছে স্থানীয় সবজির পাইকারদের কাছে। জমিতে প্রায় ৮ হাজার ফুলকপির চারা রোপণ করা হয়েছে। এরই মধ্যে আড়াই হাজার পিস আগাম লাউ বিক্রি করেছেন। এছাড়া ৫০ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল টমেটোর চাষ করা হচ্ছে। ইতি মধ্যে তার বাগানের টমেটো বিক্রি শুরু হয়েছে। স্থানীয়রা বলেন, শীতকালীন শাক-সবজির ভরা মৌসুমেও খোলা বাজারে এর দাম আকাশ চুম্বী। প্রকার ভেদে সব ধরণের সবজির কেজির বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা দরে। তাই স্থানীয় সবজি চাষীরা এ চাষে লাভবান হচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, গিয়ে দেখা যায়, ওই এলাকার সড়কের পাশে টুকরো টুকরো জমিতে আলাদা আলাদা ভাবে স্থানীয়রা ফুলকপি, লাউ, শিম, ডাটা, মুলা, মিষ্টি
কুমড়া, টমেটোসহ অন্যান্য শাক-সবজির চাষাবাদ করছেন। আবাদি জমিতে শ্রমিকরা ফসলের যত্নে কাজ করছেন। আশরাফুল নামে এক কৃষি শ্রমিক জানান, থাইল্যান্ডী বিউটিফুল নামক লম্বা আকৃতির টমেটোর চাষ করেছেন গৃহস্ত সাইফুল ইসলাম। প্রায় ৩ হাজার টমেটোর চারা রোপণ করা হয়। গাছে থোকায় থোকায় টমেটো ধরেছে। এছাড়া ফুলকপি ও লাউ চাষ করা হয়েছে। এরই মধ্যে উৎপাদিত ফুলকপি ও লাউ বিক্রি হচ্ছে। কৃষক মো. সাইফুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মালিরঅঙ্ক, নওপাড়া বাজারে সবজি বিক্রেতাদের কাছে উৎপাদিত শাক-সবজি বিক্রি করা হচ্ছে। তারা ফোনে সবজির অর্ডার দিচ্ছেন। প্রায় দেড়যুগ ধরে নিজস্ব জমিতে মৌসুমী শাক-সবজির আবাদ করছি। এখন এলাকার অনেকেই আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। খোলা বাজারে সবজির চাহিদা বেশী থাকায় দামও ভালই পাচ্ছি। এই শীত সিজনে প্রায় ৪ লাখ টাকার সবজি বিক্রির স্বপ্ন দেখছেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন  জানান আড়িয়ল বিলের বিভিন্ন ভিটাসহ উপজেলায় প্রায় ৬৭০ হেক্টর জমিতে বিভিন্ন শাক-সবজির চাষ করা হচ্ছে। উচ্চ ফলনশীল শাক-সবজি চাষে আগ্রহ করে তোলার লক্ষ্যে স্থানীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা