• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট মুক্ত হয়ে পরিস্থিতি স্বাভাবিক

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানজট কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সব যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরাতে সময় লাগায় যানজট ক্রমশ বাড়তে থাকে এবং সকাল ৮টার দিকে তা তীব্র আকার ধারণ করে। কাভার্ডভ্যানটি সরানোর পরও সড়ক স্বাভাবিক হতে সময় লাগে। যানবাহনের চাপ এবং উল্টো পথে চলাচলের কারণে সড়কের গতি কমে যায়। তবে দুপুর ১২টার পর থেকে যানজট কমতে শুরু করে। বর্তমানে মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট বা ধীরগতি আর নেই, সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা